Showing posts with label SHRIK. Show all posts
Showing posts with label SHRIK. Show all posts

Monday, 10 October 2016

মাওলানা শব্দের ব্যবহার সম্পূর্ণ বৈধ

: রিয়াহ বিন হারিস থেকে বর্ণিত, তিনি বলেন, একদল লোক আলী (রাঃ) এর মসলিসে এসে বললেন, 'السَّلَامُ عَلَيْكَ يَا مَوْلَانَا' 'আসসালাম ওয়ালাইকুম ইয়া মাওলানা'। [মুসনাদ আহমাদ ৩৮/৫৪১, ২৩৫৬৩, শুআইব আরনাউত্ব হাদীছের সনদকে ছহীহ বলেছেন; মাজমু কাবীর তাবারানী ৪/১৭৩, ৪০৫৩; ইমাম হায়শামী 'মাজমু যাওয়ায়েদ' (৯/১০৬) তে বলেছেন 'ইহার বর্ণনাকারীগন ছিক্বাহ'; ইমাম শাওকানী 'দারুল শাহবাত' (১৪২) এ বলেছেন 'ইহার বর্ণনাকারীগন ছিক্বাহ'; আলবানী (রহঃ) বলেন 'ইহার সনদ উত্তম, বর্ণনাকারীগন ছিক্বাহ' (ছহীহাহ ৪/৩৪০)]

'মাওলানা' শব্দ ব্যবহার শির্কের পর্যায়ে পড়ে না।
-----------------------------

: 👆comment👇

: এই জামানার অনেক আহলে হাদিসের বক্তব্য এটা.....ভাল করে গবেষণা না করেই ব্যঙের মত লাফায়
[10/10, 1:16 PM] sogoodislam: 👆Remarks👇
[10/10, 1:16 PM] sogoodislam: ••• মাওলানা " শব্দের ব্যবহার সম্পূর্ণ বৈধ ••
*** জামাতে ইসলামীর জনৈক আলেম সাহেবের একটি ভিডিওতে দেখলাম যে, তিনি বলেছেন " আলেম- উলামাদের নামের সংগে " মাওলানা " ব্যবহার করা শির্ক । আসলে প্রকৃত ইলম না থাকলে এবং পবিত্র কুরআনের হাফেজ ও গবেষক না হলে যা হবার তাই হয়েছে । আমি অনুরোধ করবো যে, তিনি যেনো তাঁর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেন । মনে রাখতে হবে যে, পরকালের আযাব দুনিয়ার আযাবের চেয়ে অনেক বেশী ভয়াবহ । এ রকম একটি মারাত্মক ভুল ফতওয়া তাঁর পরকাল ধ্বংস করে দিতে পারে ।
*** এবার আসুন আলোচনা করি ।
*** মহান আল্লাহপাক তাঁর গুণাবলীর অনেকগুলো শব্দ পবিত্র কুরআনে মানুষের জন্য ব্যবহার করেছেন । যে সব শব্দ তিনি মানুষের জন্য ব্যবহার করেছেন , তা' ব্যবহারের ক্ষেত্রে কোন বাঁধা থাকতেই পারেনা ।
*** আল্লাহপাক বলেন
ان تتوبا الي الله فقد صغت قلوبكما و ان تظاهرا عليه فان الله هو مولاه و جِبْرِيل و صالح المؤمنين والملائكة بعد ذالك ظهير
" তোমাদের উভয়ের হ্রদয়ে অন্যায় অনূভুত হওয়ার কারণে ক্ষমা চেয়ে নিলে উত্তম । আর যদি তা' না করো , তা'হলে মনে রেখো মহান আল্লাহপাক , জিব্রাইল আ: , সৎপরায়ণ মু'মিনগণ এবং ফেরেশ্তারা তাঁর ( রসুলের সা:) মাওলা (مولي) অর্থাৎ সাহায্যকারী ।"
সূরা আত তাহরীম ৪
*** আল্লাহপাক বলেন
يوم لا يغني مولي عن مولي شيئا و لا هم ينصرون
" কেয়ামতের দিন কোন মাওলা বা বন্দ্বু কোন বন্দ্বুর বিন্দুমাত্র কাজে আসবেনা এবং তাঁরা সাহায্যও পাবেনা ।"
সূরা আদ দুখান ৪১
*** মাওলা শব্দের অর্থ অভিভাবক / সহায় / সাহায্যকারী / বন্দ্বু ইত্যাদি । মওলভী হচ্ছে Singular , অর্থ আমার বন্দ্বু । মাওলানা অর্থ হলো আমাদের বন্দ্বু , ইহা plural শব্দ ।
** University of Sharjah তে আমার অনেক এ্যারাবিয়ান বন্দ্বুরা আমাকে স্বয়ং কথা- বার্তার ফাঁকে প্রায় সময়ে বলে থাকেন يا مولانا অর্থাৎ ওহে আমাদের দোস্ত ।"
*** এ শব্দটি ছাড়াও আরো অনেক শব্দ আল্লাহপাক মানুষের জন্য পবিত্র কুরআনে ব্যবহার করেছেন । যেমন তিনি মহানবী সা:কে বলেছেন
لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عَنِتُّم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم
সূরা আত তাওবা , শেষ আয়াত । এখানে عزيز رؤوف رحيم তিনটি গুণবাচক শব্দ যা আল্লাহপাক নিজের জন্য ব্যবহার করে থাকেন , তা' রসুলের সা: জন্যেও ব্যবহার করেছেন ।
*** আল্লাহপাক বলেন
رب ارحمهما كما ربياني صغيرا
সূরা আল ইসরা ২৪
এখানে رب অর্থাৎ প্রতিপালন করা আল্লাহপাক এবং মানুষের জন্য একইসঙ্গে ব্যবহার দেখানো হয়েছে ।
*** আল্লাহপাক বলেন
وان تَعْفُوا و تصفحوا و تغفروا فان الله غفور رحيم
সূরা আত তাগাবুন ১৫
এখানেও আল্লাহপাক স্বয়ং নিজের জন্য এবং মানুষের জন্য عفو غفور ব্যবহার করেছেন ।
*** আমাদের মূল সমস্যা হচ্ছে অনেক মিডিয়া ব্যক্তিত্ব আলেম কুরআনের হাফেজ নন । ফলে যা তা বলে বেড়ান । এ জাতীয় বক্তব্য কখন যে তাঁর জন্য ভয়ানক ও কাল হয়ে দাঁড়ায় , তিনি বুঝে উঠতে পারেননা ।
*** একজন আলেম যদি কুরআনের হাফেজ না হয় , তিনি মারাত্মক সমস্যা করতে পারেন । At the same time একজন হাফেজে কুরআন যদি আলেম না হয়ে বক্তা হয়ে যান , তিনিও ইসলামের জন্য বিষতুল্য ।
*** UAE তে অনেক ইমাম সাহেব আছেন , যারা কেবলমাত্র হাফেজে কুরআন , তাঁদেরকে কোন বক্তব্য / খোৎবা দেয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ । অনুরুপভাবে হাফেজবিহীন আলেমদেরকেও সুযোগ দেয়া হয়না ।
*** আলেম সমাজ যদি সতর্ক না হয় , তাঁদের ইহ ও পরকাল পুরোপুরি ধ্বংস । পবিত্র কুরআনের হিফজ না থাকার কারণে পীরতন্ত্রবাদ 'র মতো শয়তানিযম বিস্তার লাভ করেছে ।

Mqm Saifullah Mehruzzaman  ভাইয়ের টাইমলাইন থেকে নেওয়া।
[10/10, 1:17 PM] sogoodislam: .......................e........
[10/10, 1:28 PM] ISLAM HOUSE: ✅✅✅

Sunday, 9 October 2016

কেয়ামতের পূর্বে মুসলিমরা মূর্তি পুজা করবে

কেয়ামতের পূর্বে মুসলিমরা মূর্তি পুজা করবে
(১) আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী (সাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ ‘‘কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ ‘যুল-খালাসার’ পাশে দাওস গোত্রের মহিলারা কোমর দুলিয়ে নাচবে।’’ সহীহ বুখারীঃ ৭১১৬; সহীহ মুসলিমঃ ৭১৯০।
নোটঃ যুল-খালাসাহ হল দাওস গোত্রের মূর্তি। ইয়ামানের যুলখালাস নামক স্থানে দাওস বংশের এই মূর্তি ছিল, কোন বর্ণনায় এই স্থানের নাম তাবালাহ বলে উল্লেখ করা হয়েছে। অজ্ঞতার যুগে তারা এই মূর্তির ইবাদত করতো, সেখানে তাওয়াফ (চক্কর) দেয়া হতো।
(২) মুসলিমদের কোনো কোনো বংশ মূর্তি পূজা আরম্ভ করবে আর কিছু সংখ্যক মুশরিকদের সাথে মিলে যাবে। রাসুল (সাঃ) এর আযাদকৃত দাস সাওবান (রাঃ) হতে বর্ণিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ ‘‘আমি আমার উম্মাতের ব্যাপারে পথভ্রষ্ট ইমাম বা নেতাদেরকে ভয় করছি। অচিরেই আমার উম্মাতের কোনো কোনো গোত্র বা সম্প্রদায় প্রতিমা পূজায় লিপ্ত হবে, এবং আমার উম্মতের কতগুলো গোত্র মুশরিকদের সাথে যোগ দিবে।’’ সুনানে আবু দাউদঃ ৪২৫২; সুনানে ইবনু মাযাহঃ ৩৯৫২; শায়খ নাসির উদ্দিন আলবানি (রহঃ) হাদীসটিকে সহীহ বলেছেন।
(৩) কেয়ামতের পূর্বে ‘লাত’ ও ‘উজ্জার’ পূজা এমনভাবে শুরু হবে যেইভাবে জাহেলিয়াতের সুময় (অন্ধকার যুগে) প্রচলিত ছিল। আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, ‘‘রাত ও দিন শেষ হবে না, যতক্ষন না লাত ও উযযা দেবতার পূজা আবার শুরু করা হবে। এ কথা শুনে আমি (আয়িশায় রাঃ) বললাম, হে আল্লাহর রাসুল! পবিত্র কুরআনে মহান আল্লাহ নাযিল করেছেন, ‘‘তিনি তাঁর রাসুলকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দ্বীন সহকারে, সকল দ্বীনের উপর বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।’’ সুরা আত-তাওবাঃ৩৩। এই আয়াত নাযিলের পর আমি (আয়িশাহ) তো মনে করেছিলাম যে, এ প্রতিশ্রুতি পূরন করা হবে। রাসুলুল্লাহ (সাঃ) বললেনঃ ‘‘তা অবশ্যই হবে। তবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন ততদিন পর্যন্ত তা বলবৎ থাকবে। অতঃপর তিনি এক মনোরম বাতাস প্রেরন করবেন। ফলে যাদের অন্তরে সরিষার দানা পরিমান ঈমান আছে তাদের প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। পরিশেষে যাদের মাঝে কোন কল্যাণ (অর্থাৎ, ঈমান) নেই তারাই শুধু বেঁচে থাকবে। অতঃপর তারা আবার পিতৃ-পুরুষদের ধর্মের (শিরকের) দিকে ফিরে যাবে।’’ সহীহ মুসলিমঃ ৭১৯১ (৫২/২৯০৭)।
মহান আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে প্রকাশ্য ও গোপন, নামে ও বেনামে সকল ধরনের মূর্তি পূজা এবং যাবতীয় শিরকি কর্মকাণ্ড থেকে হেফাযত করুন (আমিন)।

#Shahab_Babu

Friday, 13 November 2015

মুছলিম সকলৰ মাজত বহুল ভাবে প্ৰচলিত কেইটামান -শ্বিৰকি আৰু কুফৰী কাম

‎Mukib Rahman‎ to ইছলামৰ সঠিক আকিদাহ আৰু আমল (অসম)
9 hrs ·
মুছলিম সকলৰ মাজত বহুল ভাবে প্ৰচলিত কেইটামান -শ্বিৰকি আৰু কুফৰী কাম
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
১. আল্লাহৰ বাহিৰে আন কাৰো নামত শপত খোৱা ৷
২. গ্ৰহ-নক্ষত্ৰক মানুহৰ ভাগ্যৰ কল্যান বা অকল্যানকাৰী বুলি বিস্বাস কৰা ৷
৩. সুলক্ষণ বা কুলক্ষণত বিশ্বাস কৰ ৷
৪. যুগ বা সময়ক গালি দিয়া।
৫. তকদীৰৰ প্ৰতি অসন্তুষ্ট হোৱা।
৬. কল্যাণৰ আশাত আঙুঠি , তাৱীজ , মালা আদি পৰিধান কৰা ।
৭. ৰছুল (ছঃ) আৰু অলি আউলিয়া সকল গায়িব
জানে বুলি বিশ্বাস কৰা।
৮. জ্যোতিষী আৰু গণকৰ কথা বিশ্বাস কৰা ।
৯. হাত চাই ভাগ্য নিৰ্ধাৰণ কৰা।
১০. ছালাত (নামাজ) পৰিত্যাগ কৰা।
১১. দ্বীনৰ কোন বিষয়ক লৈ ঠাট্টা বা তাচ্ছিল্য কৰা।
১২. বিজাতীয় কুফৰী মতবাদ (যেনে: ধৰ্মনিৰপেক্ষতা , গণতন্ত্ৰ , বিৱৰ্তনবাদ আদিত) বিশ্বাস কৰা কিংবা এইবোৰ লৈ সন্তুষ্ট থকা ।
১৩. আল্লাহক এৰি পীৰ, কবৰ, মাজাৰ বা আন কোনোবাৰ ওচৰত ছিজদা কৰা।
১৪. জিন্দা পীৰ , মুৰ্দা পীৰ চাহাবৰ ওচৰত বা কবৰ, মাজাৰত কিবা বিচৰা ।
১৫. পীৰে জান্নাতলৈ লৈ যাব পাৰে , এনেকুৱা বিশ্বাস (আকীদা) ৰখা ।
১৬. কবৰত উৰুছ, মেলা আদিৰ অনুষ্ঠান উদযাপন কৰা আৰু এই উপলক্ষে তাত নানা ৰকম শ্বিৰকি কামত লিপ্ত হোৱা ।
১৭. মাজাৰত দান-বৰঙনি দিয়া ।
১৮. ৰিয়া অৰ্থাৎ মানুহক দেখুওৱাবৰ বাবে ইবাদত কৰা ।

Thursday, 12 November 2015

সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাক : যাদু শিরকের অন্তর্ভুক্ত---------------

যদি কেউ যাদুর মাধ্যমে ভাল কিছু অর্জন বা মন্দ কিছু বর্জন করতে চায় অথবা স্বামী-স্ত্রীর মাঝে সম্পর্ক স্থাপন বা ভাঙ্গন ধরাতে গোপন, প্রকাশ্য, মন্ত্র-তন্ত্র করতে চায় অথবা কারো সাথে (ছেলে-মেয়ে) সম্পর্ক স্থাপন বা বন্ধুত্বে ফাঁটল ধরাতে চায় তবে তা সম্পূর্ণরূপে কুফরী। যে ব্যক্তি এমন কাজ করবে এবং যে ব্যক্তি এর প্রতি সন্তুষ্ট থাকবে উভয়ই কুফরী করল।
আবু হুরায়রাহ (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাক। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, ঐ ধ্বংসাত্মক জিনিসগুলো কি? তিনি বললেন, (১) আল্লাহ্র সাথে শিরক করা (২) যাদু করা (৩) অন্যায়ভাবে কাউকে হত্যা করা, যা আল্লাহ হারাম করে দিয়েছেন (৪) সূদ খাওয়া (৫) ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা (৬) যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা (৭) সতী-সাধ্বী মুমিন মহিলাকে অপবাদ দেয়া’।[16]
আল্লাহ রাববুল আলামীন যাদুকে কুফরী ও শয়তানী শিক্ষা হিসাবে বর্ণনা করেন। তিনি বলেন, وَلَكِنَّ الشَّيَاطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ ‘কিন্তু শয়তানরাই কুফরী করেছিল তারা মানুষকে যাদু শিক্ষা দিত’ (বাক্বারাহ ১০২)। অত্র আয়াতের শেষের দিকে মহান আল্লাহ বলেন, وَلَقَدْ عَلِمُوْا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلاَقٍ ‘তারা ভালরূপেই জানে যে, যে কেউ যাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোন অংশ নেই’ (বাক্বারাহ ১০২)।
যাদুর শ্রেণীভুক্ত কিছু বিষয় :
(ক) আউফ (রাঃ) বলেন, ‘ইয়াফা’ হচ্ছে পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা। ‘তারক’ হচ্ছে মাটিতে রেখা টেনে ভাগ্য গণনা করা। হাসান বলেন, ‘জিবত’ হচ্ছে শয়তানের মন্ত্র।[17] ওমর (রাঃ) বলেন, ‘জিবত’ হচ্ছে যাদু’।[18]
(খ) ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেছেন,مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ... ‘যে ব্যক্তি জ্যোতির্বিদ্যা থেকে কিছু অংশ শিখল সে মূলতঃ যাদুবিদ্যারই কিছু অংশ শিখল। এ (জ্যোতির্বিদ্যা) যত বাড়বে যাদুবিদ্যাও তত বাড়বে’।[19]
(ঘ) ইবনে মাস‘ঊদ (রাঃ) থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেছেন, أَلاَ أُنَبِّئُكُمْ مَا الْعَضْهُ هِىَ النَّمِيْمَةُ الْقَالَةُ بَيْنَ النَّاسِ ‘আমি কি তোমাদেরকে যাদু কি এ সম্পর্কে সংবাদ দিব না? তা হচ্ছে চোগলখুরী বা কুৎসা রটনা করা অর্থাৎ মানুষের মধ্যে কথা লাগানো বা বদনাম ছড়ানো’।[20]
দু’টি কারণে যাদু শিরকের অন্তর্ভুক্ত :
১। যাদু বিদ্যায় শয়তানকে ব্যবহার করা হয় এবং তার সাথে সম্পর্ক স্থাপন করা হয়।
২। যাদু বিদ্যায় ইলমে গায়েবের দাবী করা হয় এবং যাদুকরের জ্ঞান ও যাদুবিদ্যা অর্জনের ক্ষেত্রে আল্লাহ্র অংশীদারিত্বের দাবী করা হয়। এটা নিঃসন্দেহে শিরক এবং কুফরীর অন্তর্ভুক্ত।[21]
যাদুকরের শাস্তি :
যাদুকররা কাফির ও হত্যাযোগ্য অপরাধী।[22]
বাজালা (রহঃ) বলেন, আমি আহনাফ ইবনে কায়সের চাচা মাযই ইবনে মু‘আবিয়ার কাতেব (সচিব) ছিলাম। ওমর (রাঃ)-এর মৃত্যুর একবছর পূর্বে তাঁর লেখা একখানা পত্র আমাদের হস্তগত হ’ল। তাতে লেখা ছিল, اقْتُلُوْا كُلَّ سَاحِرٍ ‘প্রত্যেক যাদুকরকে হত্যা কর’।[23]
ছহীহ বুখারীতে বর্ণিত আছে, ওমর (রাঃ) মুসলিম গভর্ণরদের কাছে পাঠানো নির্দেশনামায় লিখেছিলেন, ‘তোমরা প্রত্যেক যাদুকর পুরুষ এবং যাদুকর নারীকে হত্যা কর’। বাজালা বিন আবাদাহ বলেন, ‘এ নির্দেশের পর আমরা তিনজন যাদুকরকে হত্যা করেছি’।[24]
তবে ইমাম আহমাদ ও ইমাম শাফেঈ (রহঃ)-এর মতে, যদি তারা তওবা করে তবে তাদের তওবা কবুল হবে ইনশাআল্লাহ। কারণ মুশরিকও তওবা করলে কবুল হয়, যেমন তওবা করেছিল ফিরআঊনের যাদুকররা।[25]
[17]. আহমাদের সনদে ফাতহুল মাজীদ ২৪৯ পৃঃ।
[18]. ফাতহুল মাজীদ ২৪৩ পৃঃ।
[19]. আবূদাঊদ হা/৩৯০৭; ইবনু মাজাহ হা/৩৮৫৮, সনদ হাসান।
[20]. মুসলিম এর সনদে ফাহুল মাজীদ ২৫২ পৃঃ।
[21]. তাওহীদ মর্মকথা ১১৭ পৃঃ।
[22]. তাওহীদের মর্মকথা ১১৬ পৃঃ।
[23]. আবুদাউদ হা/৩০৪৩, সনদ ছহীহ।
[24]. বুখারী, আহমাদ ১/১৯০ পৃঃ।
[25]. ফাতহুল মাজীদ ২৪৭ পৃঃ।

Sunday, 8 November 2015

Secular বা ধর্ম নিরপেক্ষতাবাদ কি জিনিস ?


Secular বা ধর্ম নিরপেক্ষতাবাদ কি জিনিস ? আসুন এর অর্থ জেনে নিই।

যদি বাংলা একাডেমী'র ইংরেজি থেকে বাংলা অভিধান খুলি তবে এর অর্থ লেখা আছে- এটি এমন একটি মতবাদ যেখানে নৈতিকতা ও শিক্ষা ধর্মকেন্দ্রিক হওয়া উচিৎ নয়।

এবার বুঝুন এটি কি জিনিস যার জন্য নামধারী মুসলিমরা লাফালাফি করছে।